news

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে শায়খ আহমাদুল্লাহ

৫ ডিসেম্বর, ২০২৪, রাত ১১:০৫

সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং চলমান বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

 

সংলাপে শায়খ আহমাদুল্লাহ দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের সবার পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


এ সময় উপস্থিত অন্যান্য ধর্মীয় নেতারাও ধর্মীয় সম্প্রীতি জোরদার, সহনশীলতা বৃদ্ধি এবং উগ্রতা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।