news

হজ প্রশিক্ষণ দিলেন শায়খ আহমাদুল্লাহ

১৯ এপ্রিল, ২০২৬, দুপুর ১১:২৩

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজযাত্রীদের জন্য আয়োজিত বিশেষ হজ প্রশিক্ষণ কর্মশালা দুই পর্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।





১৪ এপ্রিল ও ১৮ এপ্রিল দুই পর্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মোট ১১০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।

 


এতে প্রায় চারশ স্লাইডের মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ হজের বিধান, গুরুত্বপূর্ণ মাসায়েল এবং সফরকালীন করণীয় বিষয়গুলো সহজ ও বোধগম্যভাবে ব্যাখ্যা করেন। তার উপস্থাপনায় হজের জটিল বিষয়গুলোও হয়ে ওঠে পরিষ্কার ও হৃদয়গ্রাহী।




এর পাশাপাশি তিনি উমরার নিয়মাবলি ও মদিনা জিয়ারতের আদব ও করণীয় বিষয়েও অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল আলোচনা করেন।



এছাড়া হজের প্রস্তুতি বিষয়ক একটি সেশন নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ ও ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন মোটিভেশনাল স্পিকার ফাহিম আব্দুল্লাহ।




 

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশ্নোত্তর পর্ব। সেখানে হজযাত্রীদের বিভিন্ন জটিল প্রশ্নের জবাব দেন শায়খ আহমাদুল্লাহ। কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 



 


হজের সঠিক পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও প্রশিক্ষিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ বরাবরই প্রশংসিত।