৪ সেপ্টেম্বর, ২০২৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিস্মৃত ও হারিয়ে যেতে বসা সুন্নাহগুলোকে মানুষের মাঝে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে...
আরও পড়ুন
৪ সেপ্টেম্বর, ২০২৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিস্মৃত ও হারিয়ে যেতে বসা সুন্নাহগুলোকে মানুষের মাঝে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে শায়খ আহমাদুল্লাহর নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘হারিয়ে যাওয়া সুন্নাহ’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির প্রথম পর্ব।নবী করিম (সা.)-এর অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ সময়ের পরিক্রমায় মানুষের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কিছু সুন্নাহ সম্পর্কে মানুষ প্রায় ভুলেই গেছে, আবার কিছু সুন্নাহ সমাজে ভুলভাবে প্রচলিত রয়েছে। এমন বিস্মৃত, অবহেলিত ও ভুলভাবে প্রচলিত সুন্নাহগুলোকে কুরআন-সুন্নাহর আলোকে তুলে ধরে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানটির মাধ্যমে শুধু সুন্নাহ সম্পর্কে জানানো নয়, বরং জানা, আমল করা এবং অন্যদের আমলে উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শায়খ আহমাদুল্লাহ। শায়খ আহমাদুল্লাহ বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ আমাদের জীবনের সৌন্দর্য ও পূর্ণতার পথ। আমরা নিজেরা সুন্নাহর আলোকে জীবন গড়ার পাশাপাশি অন্যদেরও সুন্নাহ পালনে উৎসাহিত করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হতে পারে। ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়েই পরিবার, সমাজ এবং বৃহত্তর পরিসরে পরিবর্তনের সূচনা হয়। ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে নিজেদের জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবার ও সমাজে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সুন্নাহর চর্চা বৃদ্ধি পেলে মানুষের নৈতিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহ আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ পালন করি, অন্যকে উৎসাহিত করি এবং এই দাওয়াহর কাজে অংশীদার হই।। ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি নিজে দেখুন, সুন্নাহগুলো জানুন ও আমল করুন। পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতদেরও অনুষ্ঠানটি দেখার এবং সুন্নাহগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের সুযোগ করে দিন।সূত্র : বাংলাভিশন