ড. জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর, ২০২৬, দুপুর ১১:৪৯
মালয়েশিয়ায় বিশ্বখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট আলেম, জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডা. জাকির নায়েকের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শায়খ আহমাদুল্লাহ ডা. জাকির নায়েকের হাতে তার সংকলিত ‘সকাল-সন্ধ্যার দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন। এ সময় ডা. জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবং ডা. জাকির নায়েকের ছেলে ফারিক নায়েক।
